প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট

দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট
বজলুর রহমান,
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দর বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এম.এল ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং শাইনপুকুর সিরামিক্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা