প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধে জ্বালানির দাম বাড়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি

জ্বালানির ধাক্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও শেয়ারবাজারে।

হামলার পরপরই এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। বিনিয়োগকারীরা মনে করছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তেলের বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবহন হয়। ইরানের পক্ষ থেকে প্রণালিটি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দেওয়ায় বাজারে উদ্বেগ ছড়ায়। ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলারের বেশি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যাহত হলে তেলের দাম ১০০ ডলার অতিক্রম করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস  সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হলে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। এর ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, সংঘাত সীমিত পরিসরে থাকলে প্রভাব সাময়িক হতে পারে। তবে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে কিংবা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। তেলের দাম যদি ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছে যায়, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতি গুরুতর চাপে পড়বে।

তথ্যসূত্র: সিনহুয়া

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা