তারেক রহমান আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করেছেন। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি-কে অর্থ ও পরিকল্পনা—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অন্যান্য প্রতিমন্ত্রীদের দায়িত্বও পুনর্নির্ধারণ করা হয়েছে:
মো. শরীফুল আলম – বস্ত্র ও পাট মন্ত্রণালয়,সুলতান সালাউদ্দিন টুকু – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,হাবিবুর রশিদ – রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব,মো. রাজিব আহসান – নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ,ফারজানা শারমীন – সমাজকল্যাণ মন্ত্রণালয়,মো. নুরুল হক – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,ববি হাজ্জাজ – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সরকারি এ পুনর্বণ্টনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।