জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।
রাজধানীর বাংলামোটর এলাকার রুপায়ন টাওয়ার-এর লেভেল-১৫-তে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ দাবি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, স্বচ্ছতার স্বার্থে তিনি নিজের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।