বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ ৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করেছে। এতে নুরুল হক নুর-এর দায়িত্ব কমানো হয়েছে। নুরুল হক নুরের দায়িত্ব কমানো হলো
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হন। প্রথম দায়িত্ব বণ্টনের সময় তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান। নতুন গেজেট অনুযায়ী তার দায়িত্ব কমানো হয়েছে এবং তিনি শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্ব পান।
অন্য প্রতিমন্ত্রীরা নতুন দায়িত্ব পেয়েছেন:
মো. শরীফুল আলম – বস্ত্র ও পাট মন্ত্রণালয়,সুলতান সালাউদ্দিন টুকু – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,হাবিবুর রশিদ – রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব,মো. রাজিব আহসান – নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ,মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি – পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,ফারজানা শারমীন – সমাজকল্যাণ মন্ত্রণালয়,ববি হাজ্জাজ – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
গেজেটে বলা হয়েছে, এই পুনর্বণ্টনের মাধ্যমে মন্ত্রণালয়গুলো আরও দক্ষভাবে পরিচালিত হবে এবং সরকারের নীতি বাস্তবায়নে প্রতিমন্ত্রীরা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।