প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরান অংশ নিল কিনা তা নিয়ে আমার সত্যিই কিছু যায় আসে নাঃ ট্রাম্প

ইরান অংশ নিল কিনা তা নিয়ে আমার সত্যিই কিছু যায় আসে নাঃ ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ইরান খেলল কি না, তা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

সংবাদমাধ্যম পলিটিকো-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান অংশ নিল কিনা তা নিয়ে আমার সত্যিই কিছু যায় আসে না। ইরান বর্তমানে একটি বিধ্বস্ত দেশ।”

চলতি সপ্তাহে ফিফা আয়োজিত বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোর পরিকল্পনা সভা **আটলান্টা**য় অনুষ্ঠিত হয়। সেখানে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান। দেশটির এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশ্বকাপ বর্জনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বর্তমান পরিস্থিতি ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে না।

এদিকে গত জুনে ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ইরানও রয়েছে। যদিও খেলোয়াড় ও অফিশিয়ালদের জন্য ছাড় রাখা হয়েছে, তবে সরকারি প্রতিনিধি বা স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভিসা ইস্যু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবেচনার ওপর নির্ভর করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা