ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি দাবি করেছে, দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবার নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন।