প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র

ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা  আনাদোলু এজেন্সি। বিভিন্ন প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সরঞ্জামের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই ব্যয় ২০২৬ অর্থবছরের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা (সেন্টকম) জানিয়েছে, অভিযানে বি-২ স্টেলথ বোমারু বিমান, এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, এ-১০ আক্রমণ বিমান এবং ইএ-১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। পাশাপাশি এমকিউ-৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহৃত হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান টানা উড্ডয়ন করে দুই হাজার পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা দিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। শুধু বি-২ বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই প্রায় ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এফ-১৮, এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানের একাধিক মিশনের সম্মিলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেটসংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে উপাত্তগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা