প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৩ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আগামী দিনের পূর্বাভাসঃ

বুধবার (০৪ মার্চ): আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (০৫ মার্চ): আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (০৬ মার্চ): আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (০৭ মার্চ): সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা