প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একদিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে। গতকাল যা ছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।

সোনার মূল্যঃ

২২ ক্যারেট: ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা

রুপার মূল্যঃ

২২ ক্যারেট: ৭ হাজার ৭১৩ টাকা,২১ ক্যারেট: ৬ হাজার ৮৮২ টাকা,১৮ ক্যারেট: ৫ হাজার ৮৯০ টাকা,সনাতন পদ্ধতি: ৪ হাজার ৪৩২ টাকা

বিশ্ববাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৯ ডলারে উঠেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৫৬ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দামের উল্লম্ফনের প্রভাব পড়ে দেশীয় বাজারেও। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস, ফলে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। একই সঙ্গে এক ধাপে এত বড় বৃদ্ধি এর আগে দেখা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা