প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় কয়েলের আগুনে বাড়িঘর ভস্মীভূত

জহির রায়হান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

কাউনিয়ায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বাড়ি ঘর,গরু, ছাগল, হাঁস মুরগি,ধানচাল আসবাব পত্র সহ নানা মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব নাজিরদহ (দয়াল বাজার)গ্রামে রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মোঃ সুলতান মিয়ার গোয়াল ঘরে জ্বালানো মশা তাড়ার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে ২টি ঘর,২ টি বিদেশি গরু,৪ টি ছাগল, হাঁস,মুরগী, ধান চাল আসবাবপত্র সহ নানা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা