প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালু করবেন প্রধানমন্ত্রী

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালু করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার উদ্যোগে আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ড. এম শামসুল হক, বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ। তিনি বলেন, নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. শামসুল হক আরও জানান, এসব বাসে নারী চালক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে শুধু মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা, সাশ্রয়ী মনোরেল প্রকল্প ও দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথাও আলোচনায় এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা