স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার মৌখিক ও সাক্ষাতের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছে।
তিনি সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। এটি রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ‘গুড উইল’ হিসেবে অফার করা হয়েছে। স্পিকার নির্বাচনের দিনেই ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে। যদিও সরকার চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ নিজেদের দল থেকে রাখতে পারে।