প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইকরার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলে

ইকরার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুরে ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া (জাহের আলভী) এর বাসা থেকে তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আদালত জাহের আলভী ও দুই আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন সোমবার এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে জমা দেওয়া হয় এবং তা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আলভীর স্ত্রী ইকরাকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা