প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (২ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে। বাংলাদেশও সেই তালিকায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে স্পষ্ট করে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ভিজিটর বা অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম আগের মতোই চলবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি নিয়ে আগামী দিনে আরও স্পষ্ট নির্দেশনা আসতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা