প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩ মার্চ থেকে ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু

৩ মার্চ থেকে ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ ঈদ ধরে মঙ্গলবার (৩ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে এবং সব টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে।

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেন: সকাল ৮টা, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেন: দুপুর ২টা।

 

১৩ মার্চের টিকিট: ৩ মার্চ,১৪ মার্চের টিকিট: ৪ মার্চ,১৫ মার্চের টিকিট: ৫ মার্চ,১৬ মার্চের টিকিট: ৬ মার্চ,১৭ মার্চের টিকিট: ৭ মার্চ,১৮ মার্চের টিকিট: ৮ মার্চ,১৯ মার্চের টিকিট: ৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরবর্তীতে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরতযোগ্য হবে না।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেনের যাত্রার শুরুর স্টেশন থেকে পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা