প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বর্ণের ভরি দুই লাখ ৭৪ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি দুই লাখ ৭৪ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন দর সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ২,৭৪,১০৪ টাকা,২১ ক্যারেট: ২,৬১,৬৮২ টাকা,১৮ ক্যারেট: ২,২৪,২৯৯ টাকা,সনাতন পদ্ধতি: ১,৮৩,৫৩৩ টাকা

শুধু সোনাই নয়, রুপার দামও সমন্বয় করা হয়েছে।

২২ ক্যারেট রুপা: ৭,১৭৩ টাকা,২১ ক্যারেট: ৬,৬৮২ টাকা,১৮ ক্যারেট: ৫,৮৯০ টাকা,সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা

বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৬ ডলারে উঠেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ২৭৮ ডলার।

এর আগে গত ২৯ জানুয়ারি ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারণ করেছিল বাজুস—তখন ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক বৃদ্ধির কারণে স্বর্ণের বাজারে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা