প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
বজলুর রহমান,
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

 

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ারদর ৬ দশমিক ৮৫ শতাংশ কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা