প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : প্রবাসী বাংলাদেশীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধনে যশোর ও সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (০১ মার্চ) মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা খোঁজ-খবর নিয়েছেন। সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রবাসীদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফ্লাইট বাতিল ও বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের দেখভালসহ সব বিষয় প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন। বৈঠকে আরও আলোচনা হয়েছে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা নিয়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ঢাকায় ভূমিকম্প মোকাবিলার জন্য এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা