বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় রোববার (১ মার্চ) জানায়, মার্চ মাসে জ্বালানি তেলের দাম পূর্বের মতোই রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে ভোক্তাপর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:
ডিজেল: ১০০ টাকা প্রতি লিটার,অকটেন: ১২০ টাকা প্রতি লিটার,পেট্রোল: ১১৬ টাকা প্রতি লিটার,কেরোসিন: ১১২ টাকা প্রতি লিটার
ফেব্রুয়ারির মতোই এই দাম মার্চ মাসেও অপরিবর্তিত থাকবে।