যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। হামলায় তাঁর সঙ্গে নিহত হয়েছেন খামেনির মেয়ে ও নাতি-নাতনি।
ইরান সরকার খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক অবদান নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে।
ড. মিজানুর রহমান আজহারি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে খামেনির মৃত্যু ও পরিস্থিতির জন্য আল্লাহর রহমত কামনা করেন। তিনি লিখেছেন, “অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার দাবি জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একই দাবি পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি ছিলেন এবং তার নিহত হওয়া শুধু ইরানের জনগণের জন্য নয়, বিশ্বের ক্ষতিগ্রস্তদের জন্যও ন্যায়ের নিশ্চয়তা