আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন আছেন। রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ব্যক্তিগত কর্মকর্তা জানান, “মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।” অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, মন্ত্রী হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু বিস্তারিত চিকিৎসার তথ্য তারা এখন জানাতে পারছেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।