তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগরীতে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ত্রাণ কার্যক্রমের জন্য এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে বলা হয়েছে। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শহরের খেলার মাঠ এবং স্কুলগুলোকে ভূমিকম্পের প্রাথমিক আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। এছাড়া ভূমিকম্প চলাকালে করণীয় এবং পরবর্তী জরুরি পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
আসাদুল হাবিব (দুলু) আরও জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এই পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা যায়।