প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যমুনা ছেড়ে গুলশানের বাসায় ফিরলেন ড. ইউনূস

যমুনা ছেড়ে গুলশানের বাসায় ফিরলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সেখান থেকে বের হয়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যমুনা খালি করার পর ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে। সংস্কার শেষ হলে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এটি সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করবেন। আসন্ন ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে সেখানে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে ড. ইউনূস যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সমাপ্ত হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, ড. ইউনূস এখন তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সময় দেবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা