গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার – টেংরা গণস্বাস্থ্য কেন্দ্র আঞ্চলিক সড়কের (বৃন্দা বন) এর পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ ২৮ ফেব্রুয়ারী (শনিবার) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
প্রাথমিক অবস্থায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানার পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এলাকায় এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করার দাবি, জানিয়েছেন স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।