প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বাজারে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী— ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,৬১,০৪০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে— ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,৭০৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৫,৪৮২ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪,০৮২ টাকা

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়ে থাকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা