প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদ জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মুল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদ আটক করা সম্ভব হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,
সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ
করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা