প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একুশে পদক ২০২৬ গ্রহণ করলেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা

একুশে পদক ২০২৬ গ্রহণ করলেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ গ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই পদক তুলে দেন।

পদক গ্রহণের পর সংবাদমাধ্যমকে ববিতা বলেন, “অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। আজ এই সম্মাননা গ্রহণ করেছি গভীর আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি এবং আমার প্রিয় দর্শকদের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে পদক প্রদান করা হয়।

ববিতা ছাড়াও—

সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু,সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান,স্থাপত্যে স্বীকৃতি পেয়েছেন মেরিনা তাবাসসুম,জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ রাষ্ট্রীয় এই সম্মান লাভ করেছে

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে ববিতার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে অশনি সংকেত চলচ্চিত্রে তাঁর অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই পদক তাঁর দীর্ঘ শিল্পসাধনার যথার্থ রাষ্ট্রীয় স্বীকৃতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং পদকপ্রাপ্তদের অবদানের বিবরণ পাঠ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা