প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
বজলুর রহমান,
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ১ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর ২ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জাহিন স্পিনিং পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, রিং শাইন টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা