বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রপতি সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবকে প্রেরণ করা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের এই কর্মকাণ্ড শপথভঙ্গ হিসেবে গণ্য হয়। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করতে হবে। নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।