প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির ইশতেহার অনুযায়ী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফঃ সরকারের সিদ্ধান্ত

বিএনপির ইশতেহার অনুযায়ী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফঃ সরকারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এই ঋণ মওকুফের আওতায় কৃষি, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ক্ষুদ্র ও দরিদ্র কৃষকরা সুবিধা পাবেন। সরকারের লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কৃষি খাতের মেরুদণ্ডকে আরও শক্তিশালী করা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর সুদসহ কৃষকদের কাছে মোট পাওনা প্রায় ১,৫৫০ কোটি টাকা। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। মন্ত্রিপরিষদ সচিব এই পদক্ষেপকে যুগান্তকারী উল্লেখ করেছেন।

বৈঠকের পরে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা