নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় থাকবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসায় থাকলেও, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কে সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সরকারপ্রধান যমুনায় উঠার আগে সেখানে থাকছেন সদ্যবিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারি আবাসন ও গৃহায়ণ মন্ত্রণালয় জানায়, তিনি আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) যমুনা ছেড়ে দেবেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, কিছু সংস্কারকাজ শেষে প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন।
যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলোবাড়ি সাবেক উপদেষ্টাদের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া সরকারি আবাসন পরিদপ্তর মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসায় উঠানোর প্রস্তুতি শেষ করেছে।
নির্ধারিত বরাদ্দ অনুযায়ী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর – ৩৫ হেয়ার রোডমস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – ২৪ বেইলি রোডমমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ – ৫ হেয়ার রোডমসমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন – ২৫ বেইলি রোডমধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ – ৭ মিন্টো রোড,ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু – ২ মিন্টো রোড,সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী – ৫ মিন্টো রোড,আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান – ১ হেয়ার রোড,পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি – ৬ হেয়ার রোড,অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ হেয়ার রোড, মিন্টো রোড, বেইলি রোড ও গুলশানে সরকারি বাংলোবাড়ি ও মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে দেওয়া হয়েছে।
৩০ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় সোয়া তিন একর। চলতি রমজান ও আসন্ন ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী যমুনায় অতিথিদের সঙ্গে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন।
হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের এলাকায় ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত বাংলোবাড়িগুলোতে বর্তমানে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা অবস্থান করছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁরা ধীরে ধীরে বাসা ছাড়ছেন।