প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন ‘স্বাভাবিক প্রক্রিয়া’: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন ‘স্বাভাবিক প্রক্রিয়া’: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি নতুন সরকারের স্বাভাবিক পরিবর্তনের অংশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

গভর্নর পদে দ্রুত পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি কিছু না বলে পুনরায় উল্লেখ করেন, এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং বিশেষ কোনো কারণ নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা