বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপি মহাসচিবের বাসভবনে গিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আমন্ত্রণপত্র গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সালাম জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।