প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্টঃ মামুনুল হক

পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্টঃ মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড জাতির ইতিহাসে গভীর বেদনার এক অধ্যায়। এত বছর পেরিয়েও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট থেকে গেছে, যা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ সেনা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, “খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “পিলখানা ট্রাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা এদেশের মানুষ দেখতে চায় না। শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচারই আমাদের পথ হওয়া উচিত।”

মাওলানা মামুনুল হক শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা