প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোট বাস্তবায়ন না হলে জনগণ কোনো সরকারের সঙ্গে থাকবে নাঃ আখতার হোসেন

গণভোট বাস্তবায়ন না হলে জনগণ কোনো সরকারের সঙ্গে থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণহত্যা ও বিচার প্রসঙ্গে বিএনপি এখনও স্পষ্ট অবস্থান তুলে ধরতে পারেনি। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “যে পরিমাণ ভোটে সরকার গঠিত হয়েছে, তার চেয়ে বেশি মানুষের সমর্থন গণভোটের পক্ষে ছিল। সেই রায় নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলতে পারে না।” তিনি সতর্ক করেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংবিধান সংস্কার বাস্তবায়নে কাজ করতে হবে, অন্যথায় জনগণ রাজপথে নামবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মো. আব্দুর রহিম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, এনসিপি, জেলা ও উপজেলা নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা