ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে জমা দিয়েছেন।
শেখ মো. সাজ্জাত আলী ঢাকা পোস্টেকে বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি এবং অব্যাহতিপত্র জমা দিয়েছি।”
বর্তমান কমিশনারের চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে এর আগেই তিনি পদত্যাগের আবেদন করেছেন।