প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রীঃ মো. জোনায়েদ সাকি

পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রীঃ মো. জোনায়েদ সাকিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ধাপে ধাপে পে স্কেল কার্যকর হবে, তবে পুরো প্রক্রিয়ার জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এমএ হান্নান সাংবাদিকদের বলেন, “প্রতিমন্ত্রী আমাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং ধীরে ধীরে পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে।” তবে বৈঠকে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেকসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সরকারি কর্মচারীদের অতীত আন্দোলন এবং পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সময় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান তারেক রহমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা