প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১-১২ তম নিবন্ধনধারী প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি প্রদান

শিক্ষা মন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতের অনুমতি, ভাগ্য খুলে যেতে পারে ১-১২ তম শিক্ষক নিবন্ধিনধারীদের
মো ইয়াকুব আলী তালুকদার
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে নিয়োগের আবেদন করেছেন। ১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য শিক্ষামন্ত্রালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ দাবি উত্থাপন করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারই ধারাবাহিকতায়  ( ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার) সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ী প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে স্বাক্ষাতের অনুমতি পেয়ছেন সম্মিলিত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের তিন সদস্য। হয়তো অতি দ্রুত ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের বন্দোবস্ত হতে পারে এমনটাই আশা করছেন তারা।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকে বয়সসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন।

লিখিত দাবিতে শিক্ষক নেতারা বলেন, এনটিআরসিএ’র নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ ও অনাগত শিক্ষকদের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এনটিআরসিএ প্রতিষ্ঠা ছিলো বিএনপি সরকারের একটি অনন্য উদ্যোগ। কিন্তু সেই এনটিআরসিএকে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ অনিয়ম, সনদ প্রদানে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তোলা। অতি সম্প্রতি অধিকতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতা কজা করে নিয়েছে। ১-১২ তম নিবন্ধন ধারীদের নানা অপকৌশলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে ১-১২ তম ব্যাচের যোগ্যতা সম্পন্নদের নিয়োগের জন্য জোর দাবি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা