প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১

ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১
নূর আলম শেখ: গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১:৪৪ ঘটিকায় ঢাকা–খুলনা মহাসড়ক-এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মুকসুদপুর ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে প্রভাকরদি যাওয়ার রাস্তার মোড়ে তুষার মিয়ার সড়ক সংলগ্ন এলাকায়।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চাউলবাহী ট্রাক, একটি 4V মোটরসাইকেল এবং একটি ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় এবং পাশ দিয়ে আসা ইজিবাইকও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় রাফি শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
নিহত রাফি শেখ, পিতা- জাহিদ শেখ, গ্রাম- চন্ডীবরদী, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ।
গুরুতর আহত আরজু মজুমদার, পিতা- শিশির মজুমদার, গ্রাম- শিমুলসুর, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা