আগামী ১০ মার্চ দেশের ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলায়, প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সব পরিবার এই সুবিধা পাবেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, প্রতিটি পরিবারের জন্য ২,৫০০ টাকা করে বরাদ্দ থাকবে। এ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা হবে।