প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছয় মাসে সিটি কর্পোরেশনগুলোকে পরিষ্কার ও সুশৃঙ্খল করা হবেঃ তারেক রহমান

পার্বত্য উৎসব ও বাংলা নববর্ষে সম্প্রীতির আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমাতে আগামী ছয় মাসের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নতুন নিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসক তার সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশনা পেয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “প্রধানমন্ত্রী চায় প্রতিটি সিটিতে ক্লিন সিটি ও সবুজ আয়ন নিশ্চিত করা হোক। ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের কাজের প্রধান অগ্রাধিকার।”

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, “প্রধানমন্ত্রী ছয় মাসের মধ্যে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং মশক নিধনের একটি প্যাকেজ নির্ধারণ করেছেন। ছয় মাস পর আমাদের অগ্রগতি পর্যালোচনা করা হবে।”

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, ইন্টারনেটের তার ও ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণ করে বর্ষার আগেই শহরকে গ্রিন সিটি আকারে রূপান্তরিত করতে ছয় মাসের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। সরকার আমাদের এই কাজে সর্বাত্মক সহযোগিতা দেবে।”

প্রশাসকরা উল্লেখ করেন, নির্বাচিত প্রতিনিধির আগ পর্যন্ত তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে পরিষেবা নিশ্চিত করবেন এবং প্রতিটি পাড়া ও মহল্লায় গিয়ে সমস্যা শনাক্ত করে সমাধান করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা