প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুকসুদপুরে সংঘর্ষের খবর বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি

মুকসুদপুরে সংঘর্ষের খবর বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি
নূর আলম শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ও আহতের খবর সম্প্রচারিত হওয়ার পর উপজেলা বিএনপি তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

বক্তব্যে তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে প্রচারিত “গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত” শিরোনামের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারিকুল ইসলাম রাজু সাংবাদিকদের প্রতি সংবাদ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান সহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা