স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং তাদের দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।
সাক্ষাৎকালে প্রশাসকরা নিজ নিজ সিটির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ছয় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান,খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু,সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান,গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার
নতুন প্রশাসকদের নিয়োগের পর সংশ্লিষ্ট সিটিগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।