প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামে পরিবর্তন আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য—

২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা,২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা,১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা,সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি দাম সমন্বয়ের সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি—

২২ ক্যারেট রুপা: ৬,৭০৭ টাকা,২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা,১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা,সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা