প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬০০’র বেশি এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

৬০০’র বেশি এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০০৬ সালে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। আদালতের রায়ের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি অবহিত করা হলেও তা অনুমোদিত হয়নি। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, “তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং নিয়োগ পাবেন।”

এ সময় তিনি আরও জানান, পুলিশের ২,৭০১টি কনস্টেবল পদ খালি রয়েছে, যা জরুরিভিত্তিতে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, কেউ যদি বাধা বা হস্তক্ষেপ করে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা