প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।

পুলিশ জানায়, নোবেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি থানা হাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মামলার বিবরণ অনুযায়ী, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখা হয় এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেওয়া হয়। ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে ভুক্তভোগী মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করে। একই দিন নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা