প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের মতো পাত্রী চাইঃ আম্মার

“জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাকসু জিএস সভাপতি সালাহ উদ্দীন আম্মার জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি”, যেখানে সারাদিন বাইরে থাকার স্বাধীনতা থাকবে, এবং বিরোধী দলের কোনো চাপ থাকবে না।

 

 

আম্মার আরও উল্লেখ করেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে কিউট বিরোধী দল। রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে”। তিনি উপহাস করে বলেন, ক্ষমতাসীন দল হরতাল ডাকছে, আর বিরোধী দল যেন নতুন বউয়ের মতো আচরণ করছে।

শেষে তিনি মন্তব্য করেছেন, সারাদিন বাইরে থাকলেও রাতে ফুল নিয়ে হাজির হবে, রোমান্টিক হাসি থাকবে, কিন্তু কথাবার্তা বললে ডিভোর্সের ভয় থাকবে। এই পোস্টে তিনি ব্যঙ্গের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর আক্ষেপও প্রকাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা