প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দিচ্ছে মন্ত্রণালয়

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দিচ্ছে মন্ত্রণালয়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ক্রীড়াসেবি কল্যাণ ফাউন্ডেশন কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত বা অসমর্থ ক্রীড়াসেবি ও তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদান করবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। আগ্রহীরা ৭ মার্চ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃত্তি বা ভাতার জন্য আবেদন করতে নিম্নলিখিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে:

  • ক্রীড়া শিক্ষা বৃত্তি: sports-edu.online.info.bd
  • ক্রীড়া ভাতা: sports-allowance.online.info.bd

প্রার্থীকে নিবন্ধনের জন্য নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা