প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পেঁয়াজের দাম হঠাৎ কমেছে

পেঁয়াজের দাম হঠাৎ কমেছে, ক্রেতাদের স্বস্তি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৩–১৫ টাকা কমে এসেছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই দরপতন সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোর জন্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) হিলি বাজার ঘুরে দেখা যায়, দুদিন আগেও দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০–৩২ টাকায় নেমেছে। হঠাৎ এই মূল্যহ্রাসে বাজারে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।

বাজারে আসা মহিবুল ইসলাম বলেন, “রমজান শুরুর পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেলে সংসারের বাজেট কঠিন হয়ে পড়ে। পেঁয়াজের দাম কমায় এখন আগের তুলনায় সাশ্রয় হওয়া টাকায় ডাল, তেলসহ অন্যান্য পণ্য কেনা সম্ভব হচ্ছে।”

খুচরা বিক্রেতা আবুল হাসনাত জানান, “সাম্প্রতিক নির্বাচনের কারণে কৃষকরা পেঁয়াজ উত্তোলন কমিয়েছিলেন। তবে রমজান শুরু হতেই তারা বেশি পরিমাণে ক্ষেত থেকে পেঁয়াজ সরবরাহ করছেন। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিকভাবে কমেছে।”

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা